ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নওগাঁয় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট

নওগাঁর সদরের বশীপুরে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।


মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোরশেদুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বশীপুরের একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়েছে পুরো কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।


দমকল কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন নিয়ন্ত্রণের পর সঠিক কারণ জানা যাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑